কোনো শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ছাড়াই যশোর শিক্ষা বোর্ডের এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ জন পরীক্ষার্থী এ দিন পরীক্ষায় অনুপস্থিত ছিল।
গত বছর একই বিষয়ে ১২৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা শুরু হয়।
এদিন ছিল ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা। এ দিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বোর্ডে এ বিষয়ের পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৫ হাজার ৪৭১ জন। তবে পরীক্ষায় উপস্থিত হয় একলাখ ৩৩ হাজার ৪৬২ জন। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২০০৯ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড মো. আব্দুুল মতিনের দপ্Íর থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply