যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার স্কুল মোড়ে সন্ত্রাসীদের হামলায় রকি (২২) নামে এক যুবক আহত হয়েছেন। আহত রকি আব্দুর রশিদের ছেলে।
সোমবার (১৪ই এপ্রিল) সন্ধ্যার দিকে একটি পালসার মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা দুই সন্ত্রাসী হঠাৎ রকির পথরোধ করে তার প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন দাবি করে।
রকি মোবাইল দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে এবং জোরপূর্বক তার কাছে থাকা রেডমি ১১ (আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা) মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত রকিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে।

Leave a Reply