নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।
১লা বৈশাখ পুলেরহাট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের শিক্ষকমণ্ডলী। শিক্ষার্থীরা কবিতা, গান, নৃত্য পরিবেশন করে এবং দেশি-বিদেশি শিক্ষার্থীরা খাবার ও সাজসজ্জার স্টল বসায়।
বিদেশি শিক্ষার্থীরা শাড়ি পরে অংশ নিয়ে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত হন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শমন্তি শারমিন দোলা ও স্বরণিকা বিশ্বাস।

Leave a Reply