1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে বাংলা নববর্ষ বরণ ‘অশুভ শক্তিকে রুখে দেয়ার প্রত্যয়’

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

যশোরে বাংলা নববর্ষ বরণ
‘অশুভ শক্তিকে রুখে দেয়ার প্রত্যয়’

যশোর অফিস :

জীর্ণতাকে পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরে চলছে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বঙ্গাব্দ ১৪৩২ কে । অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন অনুষ্ঠানের আয়োজকরা।

বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ, এমনকি আপ্যায়ন সব কিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র। সকাল ৬টা ৩১ মিনিটে টাউনহল মাঠের রওশন আলী মঞ্চে বর্ষবরণের আয়োজন করে সুরবিতান সংগীত একাডেমি, পৌর পার্কে উদীচী, মুসলিম একাডেমি মাঠে পুনশ্চ, নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধূনী সংগীত নিকেতন, জেলা পূজা উদযাপন পরিষদসহ অন্যান্যা সংগঠন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয় যশোর কালেক্টরেট চত্বরে। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য সংগঠনের সম্মিলিত আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে অংশ নেন। উপস্থিত ছিলেন মঙ্গল শোভাযাত্রার স্রষ্টা চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম। তাকে জেলা প্রশাসনের আয়োজন থেকে সংবর্ধিত করা হয়।

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় চারুপীঠসহ বিভিন্ন সংগঠনের ছিল নান্দনিক অংশগ্রহণ।

দিনব্যাপীই চলবে নানা আয়োজন। বিকেল থেকেই পৌর পার্কে উদীচীর, মুসলিম একাডেমিতে পুনশ্চের, নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধুনীর অনুষ্ঠান চলবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews