1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় কৃষকের মাল্টা বাগান রাতের আঁধারে কেটে ফেলল দুর্বৃত্তরা, ক্ষতি প্রায় ৮.৫ লাখ টাকা

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

চৌগাছায় কৃষকের মাল্টা বাগান রাতের আঁধারে কেটে ফেলল দুর্বৃত্তরা, ক্ষতি প্রায় ৮.৫ লাখ টাকা

যশোর অফিস:

যশোর জেলার চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামে এক কৃষকের মাল্টা বাগান রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোঃ মফিজুর রহমান খান (৩৫)। তিনি মৃত রবজেল আলী খানের পুত্র এবং টেঙ্গুরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে নিজস্ব ৬৬ শতাংশ জমিতে মাল্টা চাষ করে আসছিলেন। টেঙ্গুরপুর মোড়ের পুড়াপাড়া গামী সড়কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত তার এই বাগানে রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঢুকে সব গাছ কেটে ফেলেছে। এতে করে কৃষক মফিজুরের প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

এ বিষয়ে মফিজুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর জেলা এনএসআই, যশোর ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। এনএসআই সূত্র জানিয়েছে, দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে তদন্ত কাজ চলছে এবং স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এলাকার সাধারণ কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews