গত রবিবার যশোরের বাঘারপাড়ার ২ নম্বর বন্দবিলা ইউনিয়ন পরিষদ হলরুমে এফসিডিও-এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় “সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সবদুল হোসেন।
সভায় বক্তব্য রাখেন বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, দিলরুবা পারভিন, আদিবাসি কমিটির সভাপতি ও পিএফজি সদস্য প্রহল্লাদ মণ্ডল, ইসলামিক ফাউন্ডেশনের নজরুল ইসলাম, পিএফজি সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু, জাকের পার্টির সভাপতি ও পিএফজি সদস্য লিটন হোসেন, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা, অনিল কুমার ইন্দ্র, ইমতিয়াজ উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান এবং সাব-ইন্সপেক্টর অনিমেষ রায়।
বক্তারা বলেন, রাজনৈতিক বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং অভিভাবকদের অসচেতনতা সমাজে সহিংসতার জন্ম দেয়। মোবাইল ফোনের অপব্যবহার রোধে পরিবার থেকেই সচেতনতা জরুরি। শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি স্থাপন সম্ভব।
আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সহিংসতা হ্রাস পাবে। দেশের সব উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়।
সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

Leave a Reply