1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাঘারপাড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :

১৪ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, রবিবার—বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে সকাল ৯টায় বাঘারপাড়া উপজেলা চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বর্ণিল সাজে সজ্জিত রঙিন ব্যানার, পোস্টার, মুখোশ, পালকি ও বিভিন্ন লোকজ উপকরণ শোভাযাত্রাকে করে তোলে আকর্ষণীয়। ঢাক-ঢোল, একতারা ও বাঁশির সুরে মুখরিত হয়ে উঠে পুরো পরিবেশ। ‘এসো হে বৈশাখ’, ‘পহেলা বৈশাখের শুভেচ্ছা’ সহ নানা স্লোগানে মুখর ছিল পুরো উপজেলা।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন বৈশাখী গান, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, সাবেক প্রাথমিক শিক্ষা সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তষ অধিকারী,  বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা।

বাঘারপাড়া উপজেলা প্রশাসনের এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে নতুন বছরের নতুন আশার আলো জাগিয়ে তোলে এবং বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো একবার স্মরণ করিয়ে দেয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews