যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি ঈদগাহ কমিটি গঠনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ উঠেছে।
ঈদগাহ কমিটিতে পদ না পাওয়ায় স্থানীয় বিএনপি নেতা সাইফুল মাস্টারের নেতৃত্বে শহিদুল ইসলাম নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে পিটিয়ে আহত করা হয়। আহত শহিদুল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
একই ঘটনার জের ধরে আবু সাঈদ নামে আরেক ব্যক্তি থানায় আরেকটি অভিযোগ করেন। তিনি জানান, সাইফুল ও তার লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, মারধর, লুটপাট এবং নারীদের শ্লীলতাহানির চেষ্টা চালায়।
এই ঘটনায় কোতয়ালী থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply