1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে বিদেশী মদসহ এক ব্যক্তি আটক

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

যশোরে বিদেশী মদসহ এক ব্যক্তি আটক

যশোর অফিস :

যশোর শহরের লালদীঘির পাড় এলাকা থেকে মদ বিক্রির সময় হাতে নাতে ইসলাম আলী নামে একজনকে (৬০)আটক করা হয়েছে।

পরে তার ঘর তল্লাশি করে পাঁচবোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। ইসলাম কাজীপুর বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার পর। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে একটি মদের বোতল নিয়ে ইসলামকে লাল দীঘির পাড় এলাকায় ঘুরাঘুরি করতে দেখেন কয়েকজন। বিষয়টি তাদের সন্দেহ হয়। এরপর তাকে অনুসরণ করতে থাকেন।

কিছু সময় পর এক ব্যক্তি ইসলামের কাছ থেকে মদ কিনতে আসেন। এমন সময় স্থানীয়রা ধাওয়া দেয়। ইসলাম আলী মদের বোতল লালদীঘির পাড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

পরে তাকে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের খবর দেয়া হয়। তাৎক্ষনিক একটি টিম ঘটনাস্থলে এসে ইসলামকে নিয়ে তার শোবার ঘরে তল্লাশি চালায়। ওই ঘর থেকে আরও চারবোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিদর্শক শাহীন পারভেজ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এসময় পাঁচ বোতল বিদেশী উদ্ধার করা হয়। কিন্তু ওই মদ তিনি কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে তিনি একেক সময় একেক তথ্য দিচ্ছেন। বিষয়টি নিয়ে তারা তদন্ত চালাচ্ছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews