যশোর সদর উপজেলার নুরপুর এলাকার বায়তুল নুর জামে মসজিদের সভাপতির পদ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে
গত ১১ এপ্রিল জুমার নামাজের পর থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সভাপতি কাশিমপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাগর আহম্মেদ গত ৫ আগস্ট থেকে পলাতক থাকায় নতুন সভাপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। তবে এতে সাগরের সমর্থক ও ইউপি সদস্য টিপু এর বিরোধিতা করেন।
অভিযোগ রয়েছে, টিপু মেম্বার দলবলসহ সাধারণ মানুষকে হুমকি দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। ১২ এপ্রিল রাতে তিনি কালু, শফিক, মনির, রফিকসহ ৭০/৮০ জন সশস্ত্র বহিরাগত নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
স্থানীয়দের দাবি,শফিক নামে একজন ব্যক্তি অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত এবং এলাকাবাসী ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকিতে রয়েছে। যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply