শনিবার সন্ধ্যা যশোরের গোয়েন্দা পুলিশের একটি টিম( ডিবি) যশোরের এসআই কামরুজ্জামানের সমন্বয়ে জেলার শার্শা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে কন্যাদাহের রিফুজি পাড়ার জনৈক জয়নাল মোড়লের ভাড়াটিয়া রুবেল হোসেন(৩৫)কে এক কেজি গাঁজাসহ আটক করেছে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এ সংক্রান্তে শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply