যশোরের চৌগাছা থানার নিরিবিলি পাড়ায় ছাদে পাইপলাইনের কাজ করার সময় বৈদ্যুতিক তারে শট লেগে রাব্বি (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীর পুর গ্রামের নুর ইসলামের ছেলে। পেশায় সে পাইপলাইন মিস্ত্রি। কাজের সময় অসাবধানতাবশত ছাদের ওপর থাকা বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে তিনি শকের শিকার হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে এবং পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে,এ ঘটনায় এখনো কোনো মামলা বা জিডি হয়নি।

Leave a Reply