যশোর উপশহরের সাবেক সেনা কর্মকর্তা নুরুল মোহাইমেন লকেটের বিরুদ্ধে নানা অবৈধ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, সরকারি জমি দখল,হুমকি, সিসি ক্যামেরার অপব্যবহারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
১২ এপ্রিল কোতোয়ালি থানায় সাংবাদিক জাহিদুল কবীর মিল্টন অভিযোগ করেন,অভিযুক্ত ব্যক্তি তার পরিবারকে হয়রানি করছে এবং বাড়ির দিকে সিসি ক্যামেরা স্থাপন করে গোপনীয়তা লঙ্ঘন করছে।
এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় সাড়ে ১৬ ফুট সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উচ্ছেদের নোটিশ দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কর্মকর্তাদের হুমকি দেন বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, তার বাড়িতে রাতের বেলায় চলে অনৈতিক কর্মকাণ্ড ও বহিরাগতদের আসর। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এবং প্রাক্তন সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে প্রশাসন অনেক সময় ব্যবস্থা নেয় না।
এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং সামাজিক পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন।

Leave a Reply