যশোর শহরের ঘোপ জেলরোড এলাকায় টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় প্রতিবেশীর হাতে মারপিটে গুরুতর আহত হয়েছেন গৃহবধূ ভানু রানী দাস (৫৭) ও তার ছেলে দিপু (৩৩)। এ সময় দিপুর গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
শনিবার রাত গভীরে কোতয়ালি থানায় ভানু রানী দাস প্রতিবেশী বিকাশ দাস, তার স্ত্রী শিখা রানী দাস এবং মা পিরোনী রানী দাসের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়,
এক বছর আগে বিকাশ দাস ২০ হাজার টাকা ধার নিয়েও তা ফেরত না দিয়ে তালবাহানা করে। গত ১১ এপ্রিল টাকা চাইতে গেলে গালিগালাজ ও লোহার রড দিয়ে মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply