1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঢাকায় নেতানিয়াহুকে জুতাপেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে

  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ঢাকায় নেতানিয়াহুকে জুতাপেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে

ফিলিস্তিনের গাজায় বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজায়’ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে নেতানিয়াহুর ছবিতে জুতাপেটার খবর প্রকাশ করেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

শনিবার (১২ এপ্রিল) ‘বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি।’ শিরোনামে সংবাদটি প্রকাশ করে টাইমস অব ইসরায়েল।

এ ছাড়া, একই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। তবে এপির শিরোনামে বিষয়টি ভিন্ন। তাদের শিরোনাম হলো—‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র‍্যালি।’

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র‍্যালি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের হাতে ছিল কয়েক শ ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’-এর মতো স্লোগান দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়েছেন।

তাদের অভিযোগ, ট্রাম্প-মোদি ইসরায়েলের সহযোগী। র‍্যালিতে তারা প্রতীকী কফিন ও হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলিকা নিয়ে এসেছিলেন।

এপির প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামিক গ্রুপ ও দল এই র‍্যালিতে সংহতি জানায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৭ কোটি মানুষের বাংলাদেশটি মুসলিমপ্রধান। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিশিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews