1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গিয়ে আহত তিন কিশোর হাসপাতালে

  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গিয়ে আহত তিন কিশোর হাসপাতালে

যশোর অফিস :

যশোর সদরের নরেন্দ্রপুর গ্রামে তালাকপ্রাপ্তা স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আহত হয় তিন কিশোর।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিফাত (১৭), নাহিদ (১৮) ও সিয়াম (১৭) কে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিফাত নরেন্দ্রপুর গ্রামের মোখলে গাজীর ছেলে এবং নরেন্দ্রতলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তিনি জানান, তার বোন তাহেরা খাতুনের বিয়ে হয়েছিল যশোরের পাচাতলা এলাকার শহীদের সঙ্গে।

কয়েক বছর সংসার করার পর দাম্পত্য কলহের কারণে শহীদ তাহেরাকে তালাক দেন। তালাকপ্রাপ্ত হয়ে তাহেরা খাতুন পিত্রালয়ে অবস্থান করছিলেন।

রিফাতের অভিযোগ,শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মোটরসাইকেলে করে তাহেরাকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে রিফাত তার দুই বন্ধু নাহিদ ও সিয়ামকে সঙ্গে নিয়ে ধাওয়া করেন শহীদকে আটকের উদ্দেশ্যে।

ধাওয়া করার সময় নরেন্দ্রপুর আমড়াতলা এলাকায় পৌঁছে সিয়াম দ্রুতগামী মোটরসাইকেল নিয়ে শহীদের সামনে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় শহীদ তার চলন্ত মোটরসাইকেল থেকে রিফাতদের মোটরসাইকেলে লাথি মারেন। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।

এরপর শহীদ রাস্তার পাশে থাকা সজন গাছের ডাল নিয়ে রিফাত, নাহিদ ও সিয়ামকে বেধড়ক মারধর করে এবং তালাকপ্রাপ্তা স্ত্রী তাহেরাকে নিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews