যশোর সদরের নূরপুর দক্ষিণপাড়ায় চাঁদা না পেয়ে আইনজীবী সহকারী মনিরুজ্জামান ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে স্থানীয় একদল চাঁদাবাজ।
হামলায় মনিরুজ্জামান,তার প্রতিবেশী শাহরিয়া রফিক এবং আইনজীবী বোন রিনা আক্তার মিলি আহত হন।
অভিযোগে বলা হয়,আসামিরা দীর্ঘদিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত শুক্রবার দুপুরে মনিরুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা পাঞ্জাবি ছিঁড়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রতিবেশীকে ছোড়া দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
শনিবার (১২ এপ্রিল) কোতয়ালি থানায় মনিরুজ্জামান বাদী হয়ে তাজুল ইসলাম, তহিদুল, মনা ব্যাপারীসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।






Leave a Reply