যশোর সদর উপজেলার দাইতলা বাজারে গভীর রাতে গাঁজা বিক্রির সময় মেহেদী হাসান সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাইতলা বাজারে আল পিসান নামক এক ব্যক্তির চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২১ পুঁড়িয়া (প্রায় ১০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শনিবার সকালে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হয়।

Leave a Reply