1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর পঁাচবাড়িয়ার যুবলীগ নেতা সোহেল জমি বিক্রি করে দখল বুঝে দিচ্ছেনা ক্রেতাকে

  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

যশোর পঁাচবাড়িয়ার যুবলীগ নেতা সোহেল
জমি বিক্রি করে দখল বুঝে দিচ্ছেনা ক্রেতাকে

যশোর অফিস :

যশোর সদরের পঁাচবাড়িয়া গ্রামের জমি কিনে বিপাকে পড়েছেন নতুন উপশহর এলাকার রঙ মিস্ত্রী ফজলুল হক। মালিক সোহেল রানা জমি রেজিষ্ট্রি করে দিলেও দীর্ঘ তিন বছর পার হলেও দলখ বুঝে দিচ্ছেন না।

জমির দখল নিতে গেলে এক সময় আওয়ামী লীগ এখন বিএনপির ভয় দেখিয়ে খুন জখমের হুমকি দিচ্ছেন সোহেল রানা ও তার লোকজন। নিরুপায় হয়ে ফজলুল হক এ ঘটনায় কোতয়ালি থানায় একটি জিডি করেও কোন ফল পাননি।

ফজলুল হকে অভিযোগে জানা গেছে, পঁাচবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মতলেব বিশ্বাসের ছেলে যুবলীগ নেতা সোহেল রানা ২০২২ সালে তার পৈত্রিক ৫৮৪ দাগের ৩০ শতক জমি প্লট করে বিক্রির ঘোষনা দেন।

যশোর উশহর ডি-ব্লকের মরহুম আব্দুল হকের ছেলে ফজলুল হক জমি বিক্রির সংবাদ পেয়ে সোহেল রানার সাথে যোগাযোগ করে একটি প্লট ৮ দশমিক ২১ শতক জমি কেনার প্রস্তাব দেন।

দামদর ঠিক হওয়ায় ফজলুল হক সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর জমির সিমানা নিধার্রণ করে ২০২৩ সালের ৩ জানুয়ারি জমি রেজিস্ট্রি করে দেন সোহেল রানা।

এদিন সুচতুর সোহেল রানা জমির সিমানা পিলার উঠিয়ে ফেলে দেন। এ সংবাদ জানতে পেরে ফলজুল হক সিমানা পিলার উঠিয়ে ফেলার কারন জানতে চাইলে সোহেল রানা পরে জমি বুঝিয়ে দেয়া হবে বলে তাকে জানান।

সোহেল রানা যুবলীগ নেতা হওয়ায় বহু দেনদরবার করেও জমির দখল বুঝে পাননি ফজলুল হক। আজ নয় কাল ঘোরাতে ঘোরাতে এক সময় দলীয় প্রভব দেখিয়ে জমির দখল বুঝে দিবেনা বলে জানিয়ে দেন তিনি।

নিরুপায় হয়ে ফজুল হক কোতয়ালি থানায় একটি জিডি করে ছিলেন। এতেও কোন ফল হয়নি সোহেল রানা যুবলীগ নেতা হওয়ায়।

ফজলুল হক আরও জানিয়েছেন, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সোহেল রানা প্রভাব কমে যাওয়ায় তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এরপর এ জমি দখলে বাধ সাজে সোহেল রানার বোন একই এলাকার বাসিন্দা জেসমিন নাহার বর্ষা ও তার খালাতো ভাই বাদল।

তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় প্রকাশ্য হুমকি দিচ্ছে জমির দখল নিতে দিবে না কাউকে। দীর্ঘ বছর ধরে এ জমি শহরের ঘোপ এলাকার ভাড়া বাসিন্দা সোহেল রানার খালাতো ভাই বাদল চাষাবাদ করে ভোগদখলে আছেন।

এ ব্যাপারে বিএনপি নেতাদের অবহিত করায় বর্ষা ও বাদল চরম ভাবে ক্ষিপ্ত হয়েছেন তার উপর। জমির দখলতো দুরের কথা এখন ফজলুল হকের জীবনের নিরাপত্তায় হুমকির মুখে পড়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী ফজলুল হক কোতয়ালি থানা পুলিশের সহযোগীতা কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews