1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলছে জোরেশোরে

  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

যশোরে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলছে জোরেশোরে

যশোর অফিস :

যশোরে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলছে জোরেশোরে। ৩০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন শহরকে সাজাচ্ছে বর্ণিল সাজে। দাওয়াতপত্র বিলি, র‍্যালির সরঞ্জাম তৈরি এবং নাচ-গানের মহড়ায় ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। যশোরে পহেলা বৈশাখের বর্ণাঢ্য উদযাপনের ইতিহাস দীর্ঘ।

উদীচী শিল্পীগোষ্ঠী প্রথম এ ধারা শুরু করলেও পরবর্তীতে চারুপীঠসহ অন্যান্য সংগঠন এতে যুক্ত হয়। এখন এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ঢাকার পর দেশের সবচেয়ে বড় নববর্ষ শোভাযাত্রা হয় যশোরে।

উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব জানান, পহেলা বৈশাখে ভোর ৬টা ৩১ মিনিটে পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ৪টায় সান্ধ্য আয়োজন করা হবে। এবার সংগঠনটির ৪৯তম বর্ষবরণ উৎসব।

চারুপীঠ যশোরের সেক্রেটারি মামুনুর রশিদ বলেন, এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় পাহাড়, পাখি, কুমিরের প্রতিকৃতি ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরা হবে।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু জানান, সব সংগঠনই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। নিকট অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার বেশি সাড়া পড়বে বলে তিনি আশাবাদী।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংস্কৃতিক সংগঠনগুলো রাত ৮টার মধ্যে অনুষ্ঠান শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews