1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাটখিলে মাটি ব্যবসায়ী বাবার ভাড়া পিকআপের ধাক্কায় সন্তানের মৃত্যু

  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

চাটখিলে মাটি ব্যবসায়ী বাবার ভাড়া পিকআপের ধাক্কায় সন্তানের মৃত্যু

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে মাটি খেকো ঠিকাদার বাবার ভাড়া পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েকমাস থেকে মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন ফসলি জমিতে মাটি কাটার উৎসব চলছে। এতে এলাকার বেশিরভাগ রাস্তা নষ্ট হয়ে গেছে। স্থানীয় ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের বেলায় এসব মাটি কাটা হচ্ছে। রাজনৈতিক নেতারা এসব অবৈধ মাটি কাটায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতারও অভিযোগ স্থানীয়দের।

পরানপুর গ্রামে মাটি কাটার নেতৃত্ব দিয়ে আসছিলেন উপজেলায় ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মধ্য মোহাম্মদপুর সফর আলী বেপারী বাড়ির (টিবরা বাড়ীর) মনির হোসেন।

শুক্রবার রাতে উপজেলার পরানপুর গ্রামের আবদুল জলিলের নতুন বাড়ির সামনের কৃষি জমি হতে মাটি কেটে নিয়ে আসার সময় জমির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা মনির হোসেনের ছেলে আশরাফুল আলম (১০) পিকআপের ধাক্কায় চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

অভিযুক্ত পিকআপ চালক মোঃ আবু বক্কর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাসেমপুর গ্রামের আবিদুর রহমানের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত চালককে আটক করে থানায় নিয়ে আসার পাশাপাশি পিকআপটি জব্দ করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews