যশোরের বাঘারপাড়া উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। মোহাম্মদ আজহারউদ্দিন (৮০), পিতা মৃত দেলোয়ার মোল্লা, সাং- লক্ষ্মীপুর, বাঘারপাড়া, যশোর—একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ, আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজহারউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও জটিল রোগে ভুগছিলেন। শনিবার সকালে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করার পর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আজহারউদ্দিন ছিলেন একজন শান্ত স্বভাবের মানুষ। মানসিক ভারসাম্য হারানোর পর তিনি নিজেকে গুটিয়ে নেন।
স্থানীয় প্রশাসন বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয়।
ছেলে মোহাম্মদ আজগর আলী এই প্রতিবেদক কে জানান আমার পিতা একজন অসুস্থ ও ভারসাম্যহীন মানুষ ছিলেন।






Leave a Reply