কেশবপুরে বিভিন্ন ইউনিয়নের বাজারে বাজারে কেন্দ্রীয় নেতা আজাদ গণসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ,
১১এপ্রিল বিকেলে কেশবপুর উপজেলার অন্তর্ভূক্ত ৩নং মজিদপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে বাজারে গণসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম ও হুমায়ুন কবির পলাশ, যুগ্ন সম্পাদক আলমগীর সিদ্দিক,
সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুক খান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন সহ অত্র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply