1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনাসহ তিনজন নিহত

  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

যশোরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনাসহ তিনজন নিহত

যশোর অফিস :

যশোরে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনা ও গাছ কাটার সময় গাছ চাপায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময়ে আরও দু’জন আহত হন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সোয়া আটটার দিকে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছী মোড়ে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তানিয়া খাতুন (৩০) নামে এক নারী নিহত হন। তিনি যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়,তানিয়া তার স্বামীর সাথে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে বেনাপোলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই নিহত হন তানিয়া খাতুন। তার স্বামী সামান্য আহত হন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এড়েন্দা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহসিন হোসেন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। সে মহাদেবপুর গ্রামের জহুরুল ইসলাম লিটনের ছেলে এবং শহরের খয়েরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

তাহসিন তার বাবার মোটরসাইকেলে করে ধর্মতলা থেকে বাড়ি ফিরছিল। পথে এড়েন্দা বাজারে পৌঁছালে একটি বাস (যশোর-ব-০২-০০০৫) পেছন দিক থেকে ধাক্কা দিলে পিতা-পুত্র সড়কে ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাহসিন মারা যায়। তার পিতা জহুরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে শুক্রবার সকালে যশোরের অভয়নগর উপজেলার দিয়াপাড়া গ্রামে গাছ কাটার সময় শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গাছের নিচে চাপা পড়ে মারা যান। তিনি মমিন আলীর ছেলে।

জানা যায়, স্থানীয় ফজলুর রহমানের মাছের ঘেরের পাড়ে একটি মেহগনি গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছ চাপা পড়েন শরিফুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews