যশোরে যৌতুকের অভিযোগে গৃহবধূ রেশমা বেগমের দায়ের করা মামলায় স্বামী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার হাটবিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মামলায় শরিফুলের পাশাপাশি তার মা হাজেরা বেগম ও বাবা রফিকুল ইসলামকেও আসামী করা হয়েছে। রেশমার অভিযোগ, বিয়ের পর থেকেই শরিফুল যৌতুকের জন্য তাকে নির্যাতন করতো।
এর আগে মোটরসাইকেল কেনার টাকা আনিয়েও পরে বাড়ি সংস্কারের জন্য ১ লাখ টাকা চেয়ে আবার নির্যাতন শুরু করে। শুক্রবার শরিফুলকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply