যশোর জেলার ৮টি উপজেলার ৮৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর বাংলা (আবশ্যিক)-১ম পত্র এবং সহজ বাংলা-১ম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালীন যশোর জেলার জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম যশোর শহরস্থ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষা কার্যক্রম পর্যালোচনা করেন।
উল্লেখ্য যে,এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন।






Leave a Reply