আমেরিকা ও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদে ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ এম সিরাজের সভাপতিত্বে যশোরের নওয়াপাড়া এলবি টাওয়ারে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারন সম্পাদক সরোয়ার ওয়াদুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিব আল আজাদ,সাবেক রাষ্ট্রদূত ডক্টর মোঃ রফিকুল ইসলাম,নুরুল হুদা চৌধুরী মিলু।
প্রধান অতিথি গাজায় হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ করে বলেন, মানব সৃষ্টির মহান উদ্দেশ্য প্রতিপালন, বাবা আদম ও মা হাওয়া (আঃ) থেকে সৃষ্ট সকল ধর্মের অনুশাসন দেশপ্রেম ঈমানের অঙ্গ, বাংলাদেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, নিজেকে শুদ্ধ করি,
দুর্নীতিমুক্ত দেশ গড়ি, দুর্নীতি করবো না, দুর্নীতি কাউকে করতে দিবো না, পরকালীন মুক্তির কথা চিন্তা করে বাংলাদেশের মজলুম জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ সাহসী সজ্জন নিবেদিত দায়িত্বশীল দেশপ্রেমিকদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠনের জন্য অনুরোধ করেন।
বক্তব্য রাখেন আব্দুল আজিজ সরদার, অধ্যক্ষ আব্দুর রউফ, অধ্যক্ষ রবিউল হাসান, শাহ জালাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ ইসলাম, কল্যাণ মুখার্জি, সাংবাদিক নুর ইসলাম, নজরুল ইসলাম মল্লিক,
আহসান হাবিব, সোহরাব হোসেন সবুজ, ইমাম হোসেন সেলিম, ইসহাক গাজী, সেলিনা আক্তার, মোঃ ওমর ফারুক, কাজী মশিয়ার রহমান, এইচ এম আহসান বিপ্লব, জেড এইচ রাজা, সালাউদ্দিন প্রমুখ






Leave a Reply