গাজায় চলমান ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে এবং গাজাবাসীর ডাকে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতালের সমর্থনে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের চট্টগ্রাম জেলা শাখা।
সমাবেশটি পরিচালিত হয় সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত (আ.)-এর দিকনির্দেশনায়। সভাপতিত্ব করেন আল্লামা রেজাউল কাওসার।
বক্তব্য রাখেন— সাবিনা সায়াদাত সাফা, মাওলানা খোরশেদ আলম, আজিজ মাবরুর, নিজাম উদ্দীন, নাফিজ মোবারক, আব্দুল বারেক, আব্দুল আজিজ, লোকমান হোসেন লাবলু, গিয়াস উদ্দীন, নজিবুল কবির রাহগীর, রেজাউল করিম, হোসনে আরা বেগম, তাছলিমা আক্তার আরজু, সুমি আক্তার, আরিফুল হক প্রমুখ।
বক্তারা বলেন, সভ্য দুনিয়ায় ধর্মের নামে সন্ত্রাসী রাষ্ট্রীয় উত্থান মানবতার জন্য ভয়ংকর হুমকি। শুধু নিন্দা নয়, বরং সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, গাজা ছাড়াও ইয়েমেন, সিরিয়া, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, ভারত, আরাকানে ধর্ম ও জাতির নামে চলছে ভয়াবহ হত্যাকাণ্ড।
বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়— আসুন, আমরা সবাই সত্য, ন্যায়, স্বাধীনতা, অধিকার ও মানবিকতার পক্ষে ঐক্যবদ্ধ হই।

Leave a Reply