1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০ লাখ টাকার ক্ষতি

  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০ লাখ টাকার ক্ষতি

যশোর অফিস :

যশোর-ঢাকা রোডের বাঁশতলা এলাকায় একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানটি ভস্মিভূত হওয়ায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। আজ বুধবার ভোরে শহরের ঢাকা রোড বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ বুধবার ভোর পৌনে ৫টার দিকে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে। এরপর তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ জানান,আগুন লাগার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

দোকানের মালিক যশোর শহরের রায়পাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান,বাঁশতলা এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ফার্নিচারের ব্যবসা করে আসছেন। দোকানের সাথে তার কারখানাও ছিলো। গতকাল রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন আগুনে দোকানের বিভিন্ন ধরনের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews