সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক নেতা ও বাংলাদেশ ফটো জানার্লিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলনের পিতা আব্দুস সাত্তার গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার দুপুরে শেখহাটি নিজ বাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন তিনি। সাংবাদিক নেতা মিলনের পিতার দ্রুত সুস্থতা কামনা করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ চিকিৎসাধীন আব্দুস সাত্তারের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুরূপ সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের লোকসমাজ ইউনিটের ইউনিট প্রধান মীর মঈন হোসেন মুসা ও ডেপুটি ইউনিট প্রধান মাসুদ রানা বাবু।

Leave a Reply