1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে প্যালেস্টাইন সংহতি কমিটির বিক্ষোভ সমাবেশ

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে প্যালেস্টাইন সংহতি কমিটির বিক্ষোভ সমাবেশ

যশোর অফিস :

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এবং পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে প্যালেস্টাইন সংহতি কমিটি যশোর। সোমবার বিকেল ৫টায় প্রেসক্লাব যশোরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,“পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের ধ্বংস ছাড়া মানব জাতির মুক্তি নেই।

যতদিন সাম্রাজ্যবাদ থাকবে, ততদিন যুদ্ধ ও গণহত্যাও চলবে। শোষণ-নিপীড়নের অবসান হলেই এই রক্তপাত বন্ধ হবে।” তারা সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আমেরিকা ও তার মিত্র বর্বর শক্তিগুলোকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন,“আমেরিকা ও ইসরাইলের শাসকদের শরীরে কোনো মানবতা নেই। সারা বিশ্বজুড়ে আমেরিকার ৭৫০টিরও বেশি সামরিক ঘাঁটি যুদ্ধের উসকানি দিচ্ছে। এদের অস্ত্র ব্যবসা, সৈন্য সংখ্যা বৃদ্ধি, যুদ্ধ বাধানো ও গণহত্যা চালানোই মূল লক্ষ্য। ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িকতা,জাতপাত—সবকিছুকে হাতিয়ার করে বিশ্বজুড়ে যুদ্ধ লাগানো হয়।”

তারা বলেন,“দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ৫ কোটি মানুষ হত্যা হয়েছিল,২০ কোটি মানুষ পঙ্গু হয়েছিল। এরপর প্রতিদিনই কোথাও না কোথাও যুদ্ধ ও গণহত্যা চলছে। অথচ এই গণহত্যাকারী আমেরিকাই এখন মানবতা ও গণতন্ত্র শেখানোর চেষ্টা করছে—এটা লজ্জাজনক।”

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের নেতা মাহমুদ হাসান বুলু। সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক ইসরারুল হক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড ইকবাল কবির জাহিদ, শাহজাহান আলী, হাসান হাফিজুর রহমান, নওরোজ আলম খান চপল, মনজুরুল আলম ও সুরাইয়া শিকদার ইলা।

সমাবেশ পরিচালনা করেন অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। এ সময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ভিটু, তসলিম-উর-রহমান, শেখ আলাউদ্দিন, অধ্যক্ষ শাহীন ইকবাল, শিক্ষিকা মাসুমা আক্তার, সায়রা বানু শিল্পী, হাসিনুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews