সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে কেশবপুরে ফিলিস্তিনে ই*স*রা*য়ে*লি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭এপ্রিল বিকালে মিছিলটি কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দীন আলা, জামায়াত নেতা অধ্যাপক মোক্তার আলী, অ্যাডঃ ওজিয়ার রহমান, কামরুল ইসলাম, মাস্টার তবিবুর রহমান, মাওলান হাবিবুল্লাহ প্রমূখসহ অনেকে।
এ সময় মিছিলে অংশগ্রহন করতে হাজার হাজার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা পাবলিক ময়দানে উপস্থিত হন।






Leave a Reply