সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের রাফায় ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ মিছিলে মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘারপাড়া উপজেলা শাখার সংগ্রামী আমীর মাও. রফিকুল ইসলাম,
উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল আলীম, জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দীন, আব্দুল হাই, রিয়াজুল ইসলাম, হাফিজুর রহমান, অলিয়ার রহমান, আব্দুস সাত্তার, আবু ইছা, যুব সভাপতি মতিউর রহমান, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর,
সেক্রেটারিগণ, পৌরসভার আমীর মাও. আমানউল্লাহ , পৌর সেক্রেটারি মো. আব্দুল হক, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
বিক্ষোভ উত্তর সমাবেশে প্রধান অতিথি ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের জোর দাবি জানান এবং শহীদদের জন্য মাগফিরাত কামনা করেন।
ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল মুসলি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।






Leave a Reply