1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাইবান্ধায় ভাতিজার হাতে চাচা খুন

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ভাতিজার হাতে চাচা খুন

গাইবান্ধার ফুলছড়িতে ভাতিজা এনামুল হকের চাইনিজ কুড়ালের আঘাতে চাচা রুহুল আমিনের (৪৫) মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের রুহুল আমিনের সঙ্গে একই গ্রামের খোকা মিয়ার (সম্পর্কে ভাই) এক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমিতে রুহুল আমিনের বোন সাগরিকা এক গামলা মাটি আনতে যায় (ঘর লেপার জন্য)।

এ সময় খোকা মিয়া, তার ছেলে এনামুল হক ও তাদের লোকজন সাগরিকাকে মারধর করে। এ সময় রুহুল আমিন ও তার ছেলে হাসান আলী সাগরিকাকে উদ্ধার করতে গেলে এনামুল হক চাইনিজ কুড়াল দিয়ে রুহুল আমিনের মাথায় কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ছাড়া হাসান আলীকে বেধরক মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর খোকা মিয়া ও তার ছেলে এনামুল হকসহ তার লোকজন গা ঢাকা দিয়েছে।

নিহতের পারিবার জানায়, বিরোধপূর্ণ জমি সংক্রান্ত মামলায় খোকা মিয়া হেরে যায়। কিন্তু ওই জমিতে রুহুল আমিন যেতে পারতো না। এ নিয়ে ফুলছড়ি থানায় অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। যার কারণে আজকের হতাহতের ঘটানা ঘটেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রজব আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews