1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পিপিএম পদক পেলেন সেই পুলিশ সদস্য

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

পিপিএম পদক পেলেন সেই পুলিশ সদস্য

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন।

গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বিষয়টি আজ (রোববার) জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো।

অতীতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হলো।

পুলিশে সর্বোচ্চ স্বীকৃতি ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম), এরপরই ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)। এই দুই পদকে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতি মাসে ভাতা পান।

এরমধ্যে যারা বিপিএম পদকে ভূষিত হোন তাদের এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হয়। এছাড়া যারা পিপিএম পদকে ভূষিত হোন তাদের এককালীন ৭৫ হাজার টাকা এবং প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা ভাতা  দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনের রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে গায়ে আঘাত না করে রাস্তায় লাঠি মেরে, পাশে বৈদ্যুতিক খুঁটিতে বাড়ি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ সদস্য রিয়াদ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাকে প্রশংসায় ভাসান।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews