যশোর-রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজারে সড়ক দুর্ঘটনায় আবু বক্কার (৫৫) নামে এক ব্যক্তি নিহতর ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ মোটরসাইকেলের দুই আরোহিকে আটক এবং মোটরসাইকেলটি (যশোর-ল-১৪-৩০০৮) মামলা করেছে। নিহত আবু বক্কার ঝিকরগাছা উপজেলার হাজেরআলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
আটক দুইজন হলো, মণিরামপুরের রাজগঞ্জ মোবারকপুর গ্রামে আশুতোষ পালের ছেলে রাম প্রসাদ (২২) এবং খুলনার খানজাহানআলী উপজেলার আতরা গ্রামের কমল পালের ছেলে গৌরব পাল (২২)।
নিহতের জামাই মণিরামপুর উপজেলার ষোলখাদা গ্রামের নাজমুল হোসেন (৩২) অভিযোগে উল্লেখ করেছেন, তার শ্বশুর গত শনিবার বাগেরহাট বাজারে জমি বিক্রি করার জন্য যান।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি কাপড়ের দোকানের সামনে রাস্তার পারাপারের সময় রাজগঞ্জ থেকে আসা ওই মোটর সাইকেলটি তার শ্বশুরকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তার পাজড়ের হাড় ভেঙ্গে যায়।
তাকে সাথে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। রাতে তিনি মারা যান। স্থানীয় লোকজন ওই দুই মোটরসাইকেল আরোহি ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশে সোপর্দ করে।

Leave a Reply