যশোরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আলাদা অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই মোল্লা আব্দুল হাই জানিয়েছেন,গত শনিবার দুপুরের পৌনে ৩টার দিকে শহরতলীর শেখহাটি এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শেখহাটি দক্ষিণপাড়ার ইসাহাক সড়কের মৃত তমিজুর রহমানের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সাইদুর রহমান জানিয়েছেন, গত রোববার সকাল ১০টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে সদর উপজেলার নুরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়ির অভিযান চালিয়ে তার বাড়ির ভাড়াটিয়া ফিরোজ
শরীফ ওরফে লিয়নকে (৪০) আটক করা হয়। তার কাছ থেকে সে সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লিয়ন বাগেরহাটের মোল্লারহাটি উপজেলার কোদালিয়া গ্রামের মৃত সুরত শরীফের ছেলে।

Leave a Reply