যশোর শহরের বকচর র্যাব-৬ যশোর ক্যাম্পের পাশে মা-মেয়েকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই এলাকার মৃত শেখ আজগর আলীর মেয়ে শীতল আফরোজ তার ভাইসহ ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে মামলাটি করেন।
আসামিরা হলো, শীতলের ভাই এনাম আলী (৩৫) এবং একই এলাকার জাহাঙ্গীর বিশ্বাস (৩৮) ও তার দুই ছেলে মাহি (২০) ও উৎস (২২)।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, আসামিদের সাথে জমি নিয়ে বিরোধ আছে। সে কারনে প্রায় সময় তাদের হুমকি ধামকি দিতো। গত ১ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তিনি তার পিতার বাড়ির সামনে দড়িয়ে ছিলেন। এ সময় আসামিদের সেখানে গিয়ে তাকে গালিগালাজ করে।
তিনি নিষেধ করায় আরো ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। চুলের মুঠি করে রাস্তার ওপর ফেলে দেয়। এ সময় তার মা শিরিনা বেগম এগিয়ে আসলে আসামিরা তাকেও মারপিট জখম করে এবং সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে আশেপাশের লোহজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

Leave a Reply