যশোর শহরের শংকরপুরের একটি বাড়িতে হামলা ভাংচুরও লুটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই বাড়ির মালিক মৃত আমির হোসেনের মেয়ে আরিফ সুলতানা বৃষ্টি (২৪) দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২২ জনের নামে মামলাটি করেন।
আসামিরা হলো, শংকরপুর বটতলা নয়ন কাউন্সিলরের গলির আলতাফ হোসেন আলতুর ছেলে চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান অনি (৩০) এবং আব্দুল আলিমের ছেলে আকাশ ওরফে ছোট আকাশ (২২)।
বৃষ্টি এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামীকে আটকে রেখে মারপিট করার কারনে আসামিদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করেন। এরপর থেকে আসামিরা তাকে নানা ভাবে হুমকি দেয়।
মামলা তুলের নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। তিনি রাজি না হলে তাকেও হুমকি দেয়। তাদের অব্যহত হুমকি কারনে শংকরপুর মেডিকেল কলেজের সামনে বাড়ি ছেড়ে তিনি ভাড়া বাড়িতে থাকেন।
গত ৪ এপ্রিল রাত ১২টার দিকে আসামিরা তার বাড়িতে যায়। এই সময় কেউ ঘরে ছিলো না। এই সুযোগে আসামিরা চিলেকোঠার টিনের চালা কেটে ও ক্লবসিবল গেট ভেঙ্গে ভেতরে ঢুকে সমস্ত আসবাবপত্র ভাংচুর চালিয়ে ৭ লাখ টাকার ক্ষতি করে।
এছাড়া ফ্যান, ফ্রিজ, টিভি, মটর, চাপকলসহ দেড়লাখ টাকার মালামুল লুট করে নিয়ে যায়। রাতে তার শ্বাশুড়ি সংবাদ দিলে তিনি বাড়িতে গিয়ে ওই দৃশ্য দেখেন। পরে থানায় মামলা করেন।

Leave a Reply