যশোরে ট্রেনে কাটা পড়ে যশোরের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর অজ্ঞাতনামা পুরুষ (৩৫) নিহত হয়েছে।
শনিবার রাতে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাতনামা পুরুষ ঘটনাস্থলেই মারা যান।সংবাদ পেয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ফোর্স এবং যশোর রেলওয়ে পুলিশের ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন যশোর জিআইপি পুলিশের ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস।

Leave a Reply