1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৫ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধন অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

৫ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধন অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

যশোর অফিস :

অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স নিয়ে মানববন্ধন হয়েছে।

দাবি আদায় না হলে ১২ এপ্রিল থেকে সারাদেশে ধর্মঘটের হুঁশিয়ারি দেয়া হয়। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির উদ্যোগে আজ দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের যশোর শাখার সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে অ্যাম্বুলেন্স চালকরা এ মানববন্ধনে অংশ নেন।

এসময় চালক নেতৃবৃন্দ বলেন, জাতীয় নীতিমালা প্রণয়নে ২০২৩ সাল থেকে তারা দাবি জানিয়ে আসছেন। দাবি আদায়ে ধর্মঘট আহবান করলে বিআরটিএ চেয়ারম্যান জাতীয় নীতিমালা প্রণয়ন ও পুলিশি হয়রানি বন্ধের আশ্বাস দেন।

কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। বরং অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন তারা। পুলিশ প্রতিদিন বিভিন্ন অজুহাতে ১০/১২ হাজার টাকা জরিমানা করে মামলা দিচ্ছে।

এ অবস্থায় অ্যাম্বুলেন্স সেবা নির্বিঘ্ন করতে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা, আয়করমুক্ত বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সকল রাস্তা, সেতু ও ফেরিতে টোল ফ্রি,

আট সিটের আসন অনুমোদন ও সকল হাসপাতালে পার্কিং সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews