1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জামায়াতে ইসলামীকে গণমানুষের দলে পরিণত করতে হবে- যশোরে দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দ

  • শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীকে গণমানুষের দলে পরিণত করতে হবে-
যশোরে দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দ

যশোর অফিস :

জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী গণসংযোগ ও দাওয়াতী পক্ষ উপলক্ষে যশোরে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ পাড়ার প্রাচ্যসংঘের ওবায়দুল বারি হলে পেশাজীবী থানা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বেলাল হুসাইন।

তিনি তার বক্তব্যে বলেন, যখন থেকেই আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্প্রীক্ত হয়েছি তখন থেকেই দাওয়াতী কাজের সাথে পরিচিত হয়েছি। এবারের দাওয়াতী পক্ষ আমাদের জন্য বিশেষ গুরুত্বের। মহান আল্লাহ তার গায়েবি শক্তি দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে রক্ষা করেছেন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের জন্য মহান আল্লাহ বর্তমানে উর্বর পরিবেশ তৈরী করে দিয়েছেন। মানুষের মধ্যে জামায়াতে ইসলামী সম্পর্কে ইতিবাচক ধারণার জন্ম হয়েছে। সাধারণ মানুষ জামায়াতকে নিয়ে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন দেখছে।

এ জন্য ঘোষিত পনেরো দিনে প্রতিটি এলাকার সব মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পোঁছে দেয়ার মাধ্যমে গণমানুষের দলে জামায়াতকে পরিণত করার আহ্বান জানান। সভাপতিত্ব করেন থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন থানা অফিস সেক্রেটারি মোঃ গাওসুল আযম, থানা তারবিয়াত সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, টিম সদস্য মোঃ জাহাঙ্গীর কবির, মাস্টার জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন, ডাঃ শরিফুজ্জামান,

মোঃ আব্দুল আজিজ, মোঃ ইকবাল হোসেন খান, মোঃ রেজাউল করিম, মোঃ খুরশিদুল আলম, মাওলানা আবুল কাশেম, মোঃ কামাল হোসেন, ডাঃ বাবলুর রহমান, হাসানুজ্জামান প্রমুখ।

সঞ্চালনা করেন থানা সেক্রেটারি জি এম আবু ফয়সাল। সমাবেশ থেকে আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত গণসংযোগ ও দাওয়াতী পক্ষের পরিকল্পনা পেশ করা হয়। এছাড়া ওয়ার্ড দায়িত্বশীলদের কাছ থেকে ফিলিস্তিনিদের জন্য অর্থ সহায়তা সংগ্রহ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews