1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে সিআইডির পুনঃচার্জশিট

  • শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যশোরে ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় ৬
জনকে অভিযুক্ত করে সিআইডির পুনঃচার্জশিট

যশোর অফিস :

যশোরের কেফায়েতনগর গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে পুনঃচার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্টু কুমার দাস।

অভিযুক্ত আসামিরা হলো, যশোর সদরের গাইদগাছি গ্রামের নুরুল ইসলামের ছেলেবদরুজ্জামান পিন্ট, দক্ষিন গাইদগাছি গ্রামের আমানত মোল্যা আলী আকবরের ছেলে আব্দুল কাছেদ আলী,

একই গ্রামের আবুল হাসান সরদারের ছেলে ও অভয়নগরের প্রেমবাগের বাসিন্দা ইব্রাহিম হোসেন বাবু, বনগ্রামের আজিজুর রহমানের ছেলে মুরাদ হোসেন, প্রেমবাগ পশ্চিম কাটাখাল এলাকার হাফিজুর রহমানের ছেলে শিমুল হোসেন শান্ত ও শওকত আলী মোল্যার ছেলে আল-আমিন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের বসুন্দিয়া গাইদগাছি গ্রামে মাসুদ রানা কাঠের ব্যবসা করে জীবীকা নির্বাহ করেন। অভয়নগরের বনগ্রাম সুপারি বাগান জামে মসজিদের গ্রিল চুরির অপবাদ দেয় একই এলকার জুলফিকার আলীকে। এ ঘটনাকে কেন্দ্র করে জুলফিকার আলীকে তার শ্বশুর বাড়ি যেতে নিষেদ করে আসামিরা।

২০২৩ সালের ২৩ আগস্ট রাতে মাসুদ, ইসরাফিল,সজিব,সুমন ও মইনকে সাথে নিয়ে জুলফিকার তার শ্বশুর বাড়ি যায়। এ সংবাদ জানতে পেরে আসামিরা জুলফিকার আলীর শ্বশুর বাড়িতে হামলা করে মাসুদসহ অপরদের মারপিট করে গুরুতর জখম করে।

এরপর আসামিরা পরিকল্পিত ভাবে তাদের হাসপাতালে নেয়ার কথা বলে ওই বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে বনগ্রামের কাটাখাল মোড়ে নামিয়ে রেখে চলে যায়। পরে সংবাদ পেয়ে মাসুদের পরিবার ঘটনাস্থলে যেয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাসুদ রানা মারা গেছে বলে চিকিৎসক জানান।

এ ঘটনায় নিহত মাসুদের মা যশোর সদরের কেফায়েতনগর গ্রামের খাদিজা বেগম ৬ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে কোতয়ালি থানা পুলিশ মামলার তদন্ত শেষে এজাহারনামীয় ওই আসামিদের অভিযুক্ত করে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

এ মামলার আসামিদের দেয়া জবানবন্দিতে এ হত্যার সাথে জড়িত জুলফিকার, মামুন,ফিরোজ ও শামীমকে চার্জশিট ভুক্রত না করায় আদালতে নারাজি আবেদন করে তদন্তকারী কর্মকর্তা।

আদালতে আদেশে সিআইডি পুলিশ পুনঃতদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত শেষে আদালতে পূর্বের ন্যায় একই আসামিদের অভিযুক্ত করে আদালতে পুনঃচার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত আসামিরা জামিনে আছে বলে উল্লেক করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews