যশোর এসএসসি ৯১ ব্যাচের বন্ধু মাসুম হায়দারের স্মরণে বৃহস্পতিবার বাদ আছর স্থানীয় এমএসটিপি বালিকা বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর ৯১ বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। দোয়া পরিচালনা করেন মুফতি হিজবুল্লাহ্ গালিব।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ চঞ্চল, মুজতবা শামীম, হাবিবুর রহমান হাবিব, ওহিদুল ইসলাম জুয়েল, তরিকুল ইসলাম মনি, আলী হোসেন নয়ন প্রমুখ।
উল্লেখ্য, এসএসসি ৯১ ব্যাচের সদস্য ও যশোর হায়দার প্রিন্টিং প্রেসের পরিচালক মাসুম হায়দার গত রোরবার রাতে হার্টঅ্যাটার্ক্টে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরদিন যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতের পর জানাজা শেষে কারবালা গোরস্তানে দাফন করা হয়।

Leave a Reply