যশোর গণহত্যা দিবস উপলক্ষ্যে বাম গণতান্ত্রিক জোট শুক্রবার সকালে জোটের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ,জোটের জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান,
সিপিবি যশোর জেলা সাধারণ সম্পাদক কমরেড ইলাদাদ খান, সহ সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বাসদ যশোর জেলা আহ্বায়ক কমরেড শাহজাহান আলী,কমরেড হাচিনুর রহমান,বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক দিলিপ ঘোষ,
যুব নেতা শেখ আলাউদ্দিন, মন্জুরুল আলম, শহীদ পরিবারের সদস্য মাছুমা আক্তার, শওকত হোসেন সান ও সওগাত কামাল দ্বীপ প্রমুখ ।

Leave a Reply