1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রাচ্যসংঘ যশোরের প্রয়াত দুই সদস্যের স্মরণ সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রাচ্যসংঘ যশোরের প্রয়াত দুই সদস্যের স্মরণ সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

প্রাচ্যসংঘ যশোরের প্রয়াত সদস্য শেখ আমানউল্লাহ ও নুর ইসলামের স্মরণে এক স্মরণসভা শুক্রবার বিকালে প্রাচ্যসংঘের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।

প্রাচ্যসংঘ যশোরের সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তৃতা করেন লেখক, গবেষক এ্যাক্টিভিষ্ট ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত,

সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আহসান কবির বাবু, আসাফ উদ্দৌলাহ তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক রাশেদ খান,

এ্যাড. মনিরুল ইসলাম মনু, সাকির আলী,শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান আকরাম,অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, নিত্যানন্দ পাল, সাংবাদিক নূর ইসলাম প্রমুখ।

বক্তারা ক্যাফে প্রেস ক্লাবের স্বত্বাধিকারী শ্রমিক নেতা নুর ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রাচ্যসংঘ যশোরের অপর একজন প্রবীণ সদস্য শেখ আমানউল্লাহ সম্পর্কেও বক্তারা বলেন, তিনি বয়সে প্রবীণ হলেও কাজকর্মে ছিলেন নবীন। তার মতো একজন গুনমুগ্ধ শ্রোতা আজ সমাজে বিরল। এই দুই জন সদস্য ছিলেন প্রাচ্যসংঘ পরিবারের অন্যতম প্রাণ।

তারা তাদের দায়িত্ব পালনে ছিলেন সব সময় অগ্রগণ্য। শত সমস্যার মধ্যেও এই দুই প্রয়াত সদস্য দেশ,জাতি ও মানুষের নানা সমস্যার সমাধানে চিন্তা করতেন, সেই সব সমস্যা সমাধানে সাধ্যমতো ভূমিকা পালন করতেন।বক্তারা বলেন শেখ আমানউল্লাহ বয়সের ভারে ন্যুয়ে পড়েছিলেন। তার মৃত্যু স্বাভাবিক নিয়মে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন।

কিন্তু শ্রমিক নেতা নূর ইসলামের মৃত্যুটি স্বাভাবিক বাবে মেনে নেওয়ার কোন সুযোগ নেই। আমরা বিশ্বাস করি এই নষ্ট সমাজের নষ্ট মানুষগুলো নিরঅহংকার নুর ইসলামকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। তাকে আত্নহননে বাধ্য করা হয়েছে।
আত্নসংগ্রামী নুর ইসলামকে এই সমাজের একটি দুষ্টুচক্র বাঁচতে দিলো না।

তিনি আজীবন সমাজের শোষিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামী মানুষটির শেষ পরিনতি এমন নির্মম হবে তা কোনদিন কেউ ভাবতে পারেনি।বক্তারা মরহুম দুই সদস্যের রুহের আত্নার মাগফেরাত কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews