1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাবা ও মেয়ে নিহতের ঘটনায় অজ্ঞাত বাস চালকের বিরুদ্ধে মামলা

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোরে বাবা ও মেয়ে নিহতের ঘটনায় অজ্ঞাত বাস চালকের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরের পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত বাসচালকের বিরুদ্ধে মামলা করেছেন নিহত রুবেলের পিতা মিল্লাত আলী। শুক্রবার (৪ এপ্রিল) তিনি থানায় মামলা করেন।

মামলায় তিনি বলেছেন, খুলনার মুজগুন্নী এলাকার বাসিন্দা তার ছেলে রুবেল হোসেন (৩৫), পুতনি ঐশি (১০) ,আরেক পুতনি তায়েবা ও পুত্রবধু জেসমিন (২৮) মোটরসাইকেলযোগে যশোর থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১৪-০২৫২) তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ঐশির মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রুবেল মারা যান। এছাড়া তায়েবার ডান পা ভেঙে যায় ও জেসমিনের মাথা ফেটে গুরুতর আহত হন। তারা চিকিৎসাধীন রয়েছেন।

মিল্লাত আলী দাবি করেন, বাসচালকের বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণই এ দুর্ঘটনার মূল কারণ। তিনি আরও জানান, দুর্ঘটনায় তাদের মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা।

উল্লেখ্য, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews