যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দরাজহাট, জামদিয়া ও বাসুয়াড়ী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঈদুল ফিতর উপলক্ষে এক
আনন্দঘন পূর্ণমিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী টিএস আয়ুব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ঈদের ৪র্থ দিন, তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ পূর্ণমিলনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা প্রকৌশলী টিএস আয়ুব হোসেনকে ঈদের শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। আলোচনায় উঠে আসে দলের সাংগঠনিক কার্যক্রম, কৃষকদের সমস্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
প্রকৌশলী আয়ুব হোসেন নেতা-কর্মীদের শুভেচ্ছা গ্রহণ করে সবাইকে ঈদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জনগণের অধিকার রক্ষায় আমাদের লড়াই চলমান থাকবে। কৃষকদলসহ সকল সহযোগী সংগঠনের ভূমিকা আগামীদিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা ঈদ আনন্দের পাশাপাশি দলের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে প্রীতিভোজ করানো হয়।






Leave a Reply