বাঘারপাড়া উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা ঈদ পূর্ণমিলন শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র সম্মানিত সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব হোসেনের সঙ্গে। ঈদের এই মিলনমেলায় দলীয় ঐক্য ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার ০৩ এপ্রিল সন্ধায় বাঘারপাড়া উপজেলা সদরসহ উপজেলার নয়টি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আইয়ুব হোসেনের বাসভবনে একত্রিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতা-কর্মীরা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আইয়ুব হোসেনের নেতৃত্বে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আইয়ুব হোসেন বলেন, “বিএনপির আদর্শ ও চেতনা মেনে আমাদের এগিয়ে যেতে হবে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে আমরা রাজনৈতিক ভ্রাতৃত্ব আরও দৃঢ় করতে চাই।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা দলীয় ঐক্য বজায় রেখে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
এদিনের অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামছুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো: জাহাঙ্গীর আলম।






Leave a Reply