1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের রাস্তায় ঘুরছে শত বছরের পুরনো মডেলের গাড়ি

  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

শত বছরের পুরনো বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের ২০টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছে ইউরোপের একদল পর্যটক। কয়েকটি জেলা ঘুরে চারদিন পর বৃহস্পতিবার তারা যশোরে এসে পৌঁছান। যশোরের জাবির হোটেল ইন্টারন্যাশনালে এক রাত অবস্থান করে আজ শুক্রবার সকালে তাদের বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের কথা রয়েছে।
রবিবার সকালে ভারতের ডাউকি সীমান্ত হয়ে সিলেটের তামাবিল ইমিগ্রেশন সম্পন্ন করে বাংলাদেশ আসে ৪৩ জনের বিদেশি পর্যটক দল। পরে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে পৌঁছান। সারাহ রিসোর্টে রাতযাপন শেষে বুধবার (৯ নভেম্বর) সকালে তারা পাবনার উদ্দেশ্যে রওয়ানা হন। পাবনায় একরাত থেকে যশোর পৌঁছায় এই পর্যটক দল। যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে কলকাতায় যাবেন তারা।

ভ্রমণকালে বাংলাদেশের মানুষ, প্রকৃতি, শিল্প, সংস্কৃতি, খাবারের সঙ্গে পরিচিত হচ্ছেন বিদেশি এই পর্যটকরা। যশোরে মানুষের আচার-আচরণ, প্রাকৃতিক রূপ, রস আর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তারা। গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে। ২৪ দিনের ভ্রমণে তিন হাজার ২৪৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে র‌্যালিটি ১২ নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।শত বছরের পুরনো নামি-দামি মডেলের গাড়ি দেখে উচ্ছ¡সিত যশোরের মানুষ। রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ির র‌্যালি দেখেছেন স্থানীয়রা।
বেলজিয়াম, পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ অন্তত ৯টি দেশের নাগরিক নিজেদের খরচে এই ভ্রমণে বের হয়েছেন। প্রতি বছর তারা এই অ্যাডভেঞ্চার আনন্দ শোভাযাত্রা করেন বলে জানা গেছে।
দ্য জার্নি ওয়ালেটের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানান, পর্যটক দলটি বাংলাদেশে এসে অনেক খুশি হয়েছে। এ দেশের সংস্কৃতি, আচার-আচরণ তাদের পছন্দ হয়েছে। এদের অনেক গাড়ি ৮০-১০০ বছরের পুরোনো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews